রোজদিন ডেস্ক: দেশের ২৩ টি আই আই টি তে গত পাঁচ বছরে ৪৫ জন পড়ুয়া আত্মহত্যা করেছেন।
তাঁদের মধ্যে ২৮ জন ই তফসিলি, উপজাতি, ওবিসি ভুক্ত বলে সরকারি সূত্রে জানা যায়। অতি সম্প্রতি বম্বে আই আই টি তে এক তরুণ পড়ুয়ার আত্মহত্যা নিয়ে আলোড়ন উঠেছে। জাত নিয়ে তাঁকে অপমান করার অভিযোগ উঠেছে।
আই আই টি র মত নামী শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে পড়ুয়াদের আত্মঘাতী হওয়ার ঘটনা নিয়ে শিক্ষা মহল সহ বিভিন্ন মহল উদ্বিগ্ন।
এর মধ্যে সব থেকে বেশি আত্মঘাতী হওয়ার ঘটনা আই আই টি হায়দ্রাবাদে। পাঁচ বছরে সাত পড়ুয়া ওখানে আত্মঘাতী হন।

Be the first to comment