- বুধবার বিকেল পাঁচটায় পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে দিল্লিতে সর্বদলীয় বৈঠক। বৈঠকে নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজনাথ সিং। এ ছাড়াও বৈঠকে থাকবেন অমিত শাহ, এস জয়শঙ্কর, পেট্রোলিয়াম সচিব ও বিরোধী দলের সাংসদরা।
- স্যর গঙ্গা রাম হাসপাতালের চেয়ারম্যান অজয় স্বরূপ জানিয়েছেন, সনিয়া গান্ধী স্থিতিশীল রয়েছেন। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসকেরা।
- মায়ের অসু্স্থতার কারণে প্রচারের কাজ বাতিল করেছেন কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি কেরালা সফর বাতিল করেছেন।
- গ্যাস বুকিংয়ের নিয়মে কোনও বদল করা হয়নি। ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম সহ বিভিন্ন অয়েল পেট্রোলিয়াম সংস্থাগুলিও জানিয়েছে, তাদের কাছে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে।
- ময়নাগুড়িতে নির্বাচনী সভায় আলুচাষিদের আশ্বস্ত করে মমতা বলেন, চিন্তার কারণ নেই। শস্যবিমা আছে। সকলে ক্ষতিপূরণ পাবেন।
- মমতা বলেন, ‘৪ তারিখে কাউন্টিং হবে। ১-২-৩-৪, বিজেপির হবে হার। ১-২-৩-৪ তৃণমূল জিতবে আবার।’ বিজেপিকে অ্যান্টি বেঙ্গল বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।
- নন্দীগ্রামে যে সব বুথে ২০২১ এবং ২০২৪-এ ভালো ফল হয়নি, সেখানে জোর দিতে কর্মীদের নির্দেশ দিলেন অভিষেক। তিনি বলেন,‘নন্দীগ্রামের মাটিকে অপবিত্র থেকে পবিত্র করার লড়াই।’
- রামনগর ও পটাশপুরে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারী।
- শুভেন্দু অধিকারীর দাবি, এবারের নির্বাচনে ১৭৭+ আসন পাবে বিজেপি।
- বিধানসভা নির্বাচনের আগে তপন বিধানসভার বোল্লা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ৩৫ টি পরিবার ও বালুরঘাট বিধানসভার বালুরঘাট শহর থেকে প্রায় ২০ জন বাম ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল।
- অভিযোগ, পাণ্ডবেশ্বর কেন্দ্রের বিজেপি প্রার্থীর সঙ্গে স্থানীয় কয়েকজন নাবালক-নাবালিকাকে প্রচারে দেখা যায়। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
- নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, কাউন্টিং পার্সোনেল, মাইক্রো অবজ়ার্ভার ও ভোটের সঙ্গে যুক্ত অন্যান্য আধিকারিকের সাম্মানিক বাড়ছে।
- বিহার সীমান্তে নাকা চেকিং উদ্ধার উদ্ধার হয় একটি সেভেন এম এম পিস্তল, দুটো ওয়ান সাটার এবং চার রাউন্ড কার্তুজ। মালদা জেলা পুলিশের হাতে গ্রেফতার বিহারের পাঁচ অস্ত্র কারবারি।
- মঙ্গলবার মধ্যরাতে গঙ্গারামপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে শিবা চৌধুরী (২৯) নামে তৃণমূল কর্মীকে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ।
- ছত্তিসগড়ে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে সাড়ে চার হাজারেরও বেশি মুরগির মৃত্যু। বিলাসপুর জেলার কোনি এলাকায় রাজ্য সরকারের অধীনে থাকা একটি পোলট্রি ফার্মে বার্ড ফ্লু ছড়িয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর।

Be the first to comment