পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. ফের সিইসি-কে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের, বলেন, ‘মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার খর্ব করছে কমিশন’।
  2. নির্বাচনী প্রচারে বালুরঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জনবিরোধী সরকার বিজেপি। এসআইআর-এর নামে আতঙ্ক ছড়িয়েছে। বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে সেই চেষ্টা করছে।
  3. তাঁর আরও বক্তব্য, বিহার ও উত্তরপ্রদেশ থেকে বাংলার বিভিন্ন প্রান্তে ভোটার ঢোকাচ্ছে। কাল কমিশনে গিয়ে অভিযোগ জানাই। আজও জানতে পারলাম বিহার থেকে মেদিনীপুরে লোক ঢোকাচ্ছে। ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে বিজেপি।’
  4. শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যের ফোন লোকেশন ট্র্যাক করা হচ্ছে— অভিযোগ তুলে সিইও দফতরের দ্বারস্থ হলেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
  5. ভোটের মুখে বিজেপিতে যোগ দিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ।
  6. ফর্ম ৬ নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে এদিন। ধস্তাধস্তি চরম পর্যায়ে পৌঁছয়। বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। পাল্টা তৃণমূল সমর্থকদের বাইক ফেলে দেওয়া হয়।
  7. কেন্দ্রীয় বাহিনী নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুলিশর উচ্চপদস্থ আধিকারিকরাও রয়েছেন।
  8. ছটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সব মিলিয়ে ২৯ লক্ষের বেশি নাম রয়েছে এই ছ’টি তালিকায়।
  9. বাগদায় এবার  ঠাকুরবাড়ির বৌদি ননদের লড়াই। বিজেপির প্রার্থী সোমা ঠাকুর, তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর সম্পর্কে বৌদি-ননদ।
  10. রাজ্যে পরপর আইএএস, আইপিএস বদলিতে স্থগিতাদেশ চেয়ে মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলা মঙ্গলবার খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
  11. চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। মঙ্গলবার সকালে ১৩টি নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
  12. বাগদা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে। সদ্য দলে যোগ দেওয়া সন্তোষ পাঠককেও টিকিট দিয়েছে বিজেপি।
  13. রানিনগর বিধানসভা এলাকায়  তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন তৃণমূল পরিচালিত পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলশাদ হোসেন-সহ ১৪ জন সদস্য।
  14. ইজ়রায়েল ও আমেরিকার যৌথ হামলায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত ইরানে ১ হাজার ৯৩৭ জন নিহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রক এই তথ্য দিয়ে জানিয়েছে, নিহতদের বয়স ৮ মাস থেকে ৮৮ বছর।
  15. ইরানের ইস্ফাহান শহরের মাউন্ট সাফা এলাকায় বদর মিলিটারি এয়ারবেসে মঙ্গলবার সকালে আমেরিকার বায়ুসেনা ওই সামরিক ঘাঁটিতে ২ হাজার পাউন্ডের বাঙ্কার বাস্টার বোমা ফেলেছে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*