রোজদিন ডেস্ক: মুর্শিদাবাদে আজ বিকেলে প্রবল প্রাকৃতিক দুর্যোগে ৬ জন প্রাণ হারান। জেলার পাঁচ জায়গায় বাজ পড়ে মর্মান্তিক ভাবে এক মহিলা সহ ছয় জনের মৃত্যু হয়। তাঁরা বেশির ভাগ ই মাঠে চাষের কাজ, গরু চরিয়ে ফেরার সময় বাজ পড়ে মারা যান। ঝড় বৃষ্টি তে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়।। জিয়াগঞ্জে একটি কয়েক শো বছরের পুরনো গাছ উপড়ে পড়ে।
নদীয়ার শিমুরালিতে ট্রেনের তার ছিঁড়ে ট্রেন চলাচল ব্যাহত হয়।

Be the first to comment