রোজদিন ডেস্ক : রাজ্য সরকার আর জি করের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ই ডি কে ছাড়পত্র দিল। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে এই কথা জানান। একে তিনি মহতী ও সদর্থক পদক্ষেপ বলে জানান। বলেন, বোন অভয়ার প্রকৃত দোষীরা দ্রুত চিহ্নিত হোক। কঠোর তম শাস্তি পাক ও রাজ্যের মানুষ ন্যায় বিচার প্রত্যক্ষ করুক। মুখ্যমন্ত্রী ” বোন অভয়ার ” আত্মার শান্তি প্রার্থনা করেন
আজ আমি মুখ্যমন্ত্রী হিসেবে একটি মহতী ও সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। গত ৯ই অগস্ট ২০২৪ সালে আর.জি.কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বোন অভয়ার নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায় তৎকালীন আর.জি. কর-এর সুপার কুখ্যাত সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদ্ধতি অনুযায়ী ইডি কে উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দোষী সাব্যস্ত করার অনুমতি প্রদান করা হলো (Sanction of Prosecution has been accorded)।বিগত তৃণমূল কংগ্রেস সরকার জোরপূর্বক ও অনৈতিকভাবে এই মামলার তদন্ত প্রক্রিয়া দীর্ঘদিন আটকে রেখেছিল। কিন্তু আমরা বিশ্বাস করি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সত্যকে চাপা দিয়ে রাখা যায় না।আমি চাই, বোন অভয়ার প্রকৃত দোষীরা দ্রুত চিহ্নিত হোক, কঠোরতম শাস্তি পাক এবং বাংলার মানুষ ন্যায়বিচার প্রত্যক্ষ করুক।বোন অভয়ার আত্মার চিরশান্তি কামনা করি।

আমরা সমাজ মাধ্যমে এই বিষয়ে লেখা শুভেন্দু অধিকারীর বক্তব্য হুবহু দিলাম।

Be the first to comment