কুখ্যাত দুষ্কৃতি সোনা পাপ্পুকে গ্রেফতার করল ইডি 

Spread the love

রোজদিন ডেস্ক :

অত্যন্ত খোশ মেজাজে সকালে সস্ত্রীক ইডি দফতরে গেছিলেন তিনি। জানিয়েছিলেন, তিনি কোন দুর্নীতিতে যুক্ত নয়।

অতি সম্প্রতি ইডি-র হাতে গ্রেফতার প্রভাবশালী পুলিশ কর্তা শান্তনু সিংহ বিশ্বাসকে তিনি চেনেনই না, কোন দিন দেখেননি। তাঁর বাড়িতে পুলিশ গেছিল, তিনি বাড়িতেই ছিলেন বলে জানান।

আজ দিনভর তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা৷ প্রায় দশ ঘন্টা জেরার পর রাতে তাঁকে গ্রেফতার করে ইডি। তাঁদের বিভ্রান্ত করা-সহ ঠিক মত উত্তর না দেওয়ার অভিযোগে সোনা পাপ্পু-কে গ্রেফতার করল ইডি। আগামীকাল তাঁকে আদালতে তোলা হবে।

শান্তনু সিংহ বিশ্বাসের সঙ্গে তাঁকে এক সঙ্গে জেরা করা হতে পারে বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*