রোজদিন ডেস্ক, কলকাতা:- অপারেশন সিঁন্দুর! পহেলগাঁও এর বদলা নিতে মঙ্গলবার গভীর রাতেই পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় হামলা চালিয়েছে ভারতীয় সেনা। ৯টি জঙ্গি ঘাঁটি ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনা।
মঙ্গলবার ৬মে গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯ জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। সীমান্ত টপকে পাকিস্তানে ঢুকেই একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে দেড়শো কিলোমিটার দূরপাল্লার ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র । রাত দেড়টা নাগাদ অতর্কিতে ওই হামলা চালানো হয় বলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে।
৯ টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হলেও কত জঙ্গিকে খতম করা হয়েছে, সে বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে কিছু জানানো হয়নি। ভারতীয় সেনার পক্ষ থেকে রাত ১.৫১ মিনিটে সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে এক পোস্টে ওই বিমান হমলা চালানোর কথা উল্লেখ করে বলা হয়েছে, ‘অবশেষে বিচার করা হল, জয় হিন্দ’।
Justice is Served.
Jai Hind! pic.twitter.com/Aruatj6OfA
— ADG PI – INDIAN ARMY (@adgpi) May 6, 2025

Be the first to comment