রোজদিন ডেস্ক, কলকাতা:- ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে ব্রিটেনের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বানিজ্য চুক্তি সাক্ষর করল ভারত। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই চুক্তি সাক্ষরের সথা সমাজমাধ্যমে পোস্ট করে এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে এটি ‘আমাদের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে এবং আমাদের উভয় অর্থনীতিতে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং উদ্ভাবনকে উৎসাহিত করবে।’ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পরই ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে টেলিফোনে কথোপকথন হয়েছে মোদির। তারপরই এই চুক্তি সম্পাদনে সবুজ সংকেত মিলেছে। স্টারমারকে ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
Delighted to speak with my friend PM @Keir_Starmer. In a historic milestone, India and the UK have successfully concluded an ambitious and mutually beneficial Free Trade Agreement, along with a Double Contribution Convention. These landmark agreements will further deepen our…
— Narendra Modi (@narendramodi) May 6, 2025
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, ‘যে দুই দেশের মধ্যে জোটকে শক্তিশালী করা এবং বিশ্বজুড়ে অর্থনীতি ও বাণিজ্যের পথে বাধা দূর করা তাদের পরিকল্পনার অংশ, যাতে একটি শক্তিশালী এবং আরও নিরাপদ অর্থনৈতিক ক্ষেত্র তৈরি করা যায়।’ বিবৃতিতে বলা হয়েছে, মুক্ত বাণিজ্য চুক্তি দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করার পাশাপাশি কর্মসংস্থানের নতুন পথ তৈরি করবে বলে মনে করছে যুক্তরাজ্য। একই সঙ্গে জীবনযাত্রার মান উন্নত করা, উভয় দেশের নাগরিকদের সামগ্রিক কল্যাণ করাও এর লক্ষ্য। প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের আমল থেকেই দুটি দেশ এই মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়নের লক্ষ্যে কাজ করে আসছে। তবে মাঝখানে ব্রিটেনে দ্রুত প্রধানমন্ত্রী বদলের ফলে এই চুক্তি রূপায়নের কাজ কিছুটা থমকে যায়।
সরকারি সূত্রে জানা গেছে, ট্রাম্পের শুল্কযুদ্ধের হুঁশিয়ারির আবহে আমেরিকায় ভারতীয় পণ্য রপ্তানির ক্ষেত্রে বাধা এলে ইউরোপের বাজারে যাতে ভারতীয় পণ্যের রফতানি বাড়ানো যায়, সেই লক্ষ্যে ব্রিটেনের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও দ্রুত মুক্ত বাণিজ্যচুক্তি সেরে ফেলতে চাইছে নয়াদিল্লি।

Be the first to comment