রোজদিন ডেস্ক, কলকাতা:- আহমেদাবাদের বিমান দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার কঠোর নির্দেশিকা জারি করলো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। কলকাতা বিমানবন্দর সংলগ্ন ২০ কিলোমিটার এলাকায় এবার বাড়ি তৈরি করতে গেলে লাগবে এয়ারপোর্ট অথরিটির ছাড়পত্র।
গুজরাটের আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর আতঙ্কে দিন কাটাচ্ছেন কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকার মানুষ। আর এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সতর্কতা অবলম্বন করতে চলেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা এএআই। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া- র কালার কোডেড জোনিং ম্যাপ বা রঙিন মানচিত্র অনুযায়ী বিমানবন্দর সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়ি নির্মাণের ক্ষেত্রে বাড়ির উচ্চতা সর্বোচ্চ কত থাকবে। সেটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফলে নির্দিষ্ট সীমার বাইরে গিয়ে নির্মাণ করলে এএআই বা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে তার ছাড়পত্রের অনুমতি গ্রহণ করতে হবে।
কলকাতা বিমানবন্দর সংলগ্ন ৪টি পুরসভা যথাক্রমে, বিধাননগর, উত্তর দমদম, নিউ ব্যারাকপুর ও মধ্যমগ্রাম পুরসভাগুলিক নির্দেশিকা দিয়ে বলা হয়েছে যে বিমানবন্দরের ২০ কিলোমিটার মধ্যে যদি ৫ তলা বা ৭ তলা বাড়ি নির্মাণ করা হলে। সেক্ষেত্রে এই নির্মাণ কাজকে ভালো করে খুঁটিয়ে দেখতে হবে। এছাড়াও এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কালার কোডেড জোনিং ম্যাপের অন্তর্ভুক্ত যদি বাধাপ্রাপ্ত হয়ে থাকে তাহলে সেই নির্মাণ বন্ধ করে দিতে হবে। তার জন্য আগে এএআই-এর কাছে বিশেষ অনুমতির ছাড়পত্র পেতে হবে। তবেই নির্মাণের কাজ শুরু করা যাবে বলে বোরো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দের নির্দেশ দিয়েছে পুর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের ২০১৫ সালের নিয়ম বিধি অনুযায়ী যে কোনো বিমানবন্দরের এরোড্রোম রিফ্রেন্স পয়েন্ট বা বিমান ওঠা নামার পথ থেকে ২০ কিলোমিটার বাসর্ধের মধ্যে বিল্ডিং নির্মাণ বা গাছ লাগানোর ক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বিশেষ অনুমতি প্রয়োজন হয়। তাদের কাছে থেকে সেই নির্মাণের ছাড়পত্রও বাধ্যতামূলক। এই অনুমতির সময়সীমা ৮ বছর পর্যন্ত থাকে। আবার এই ছাড়পত্র বৈধতা ১২ বছর পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।
অন্যদিকে, এয়ারপোর্ট অথরিটির এই নির্দেশ কঠোরভাবে মানার জন্য কলকাতার বিভিন্ন বড় ইঞ্জিনিয়ারদের কাছে কড়া নির্দেশ পাঠিয়েছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। নির্দেশে বলা হয়েছে বিমান চলাচলের নিরাপত্তার জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা এএআই যে নির্দেশিকা দিয়েছে। সেটা কঠোর ভাবে মেনে চলতে হবে। পাশাপাশি, আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর কলকাতা পুরসভা সতর্কতা অবলম্বন করে বিশেষ ভাবে কাশিপুর চিৎপুর ও দমদম সংলগ্ন এলাকায় সর্বোচ্চ নজরদারি রাখতে সেই অঞ্চলের বোরো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের নির্দেশ দিয়েছে বলে পুরসভা সূত্রের খবর। এছাড়াও বেহালা ফ্লাইং ক্লাবের আশেপাশে ও বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে বিল্ডিং বিভাগ। কারণ এই দুই এলাকায় বিমান ও হেলিকপ্টার চলাচল করে। এছাড়া বিমানবন্দর খুব কাছাকাছি রয়েছে এই দুই জায়গা। ফলে অতিরিক্ত নজরদারি রেখে দুতলা বাড়ির নির্মাণ করার ক্ষেত্রেও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দের সতর্কতা এবং সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিল্ডিং বিভাগ বলে সূত্রের খবর।

Be the first to comment