বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর, সোমবার মোমবাতি মিছিল করবে বিশ্বভারতী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মোমবাতি মিছিল করবে বিশ্বভারতী। রবিবার এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্বভারতীর তরফে বলা হয়েছে, ‘৮ জুন বাংলাদেশের সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাসভবনে হামলার তীব্র নিন্দা জানিয়ে মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেল সাড়ে পাঁচটায় বিশ্বভারতীর উপাসনাগৃহ থেকে কেন্দ্রীয় প্রশাসনিক ভবনের প্রধান ফটক পর্যন্ত মিছিল হবে। কবিগুরুর স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় গোটা বিশ্বের রবীন্দ্র অনুরাগীদের এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্বভারতী। প্রসঙ্গত উল্লেখ্য , ৮ জুন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়িতে হামলা চালায় কিছু দুষ্কৃতী। জানলা, দরজা থেকে শুরু করে আসবাবপত্র ভাঙচুর করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে নিন্দার ঝড় ওঠে সব মহলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*