রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রয়াত হলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ, আরএসপি নেতা প্রমথেশ মুখার্জি। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর।
১৯৯৩ সালে প্রয়াত হন বহরমপুরের তৎকালীন সাংসদ, স্বাধীনতা সংগ্রামী ননী ভট্টাচার্য। ১৯৯৪ সালের ১২ মার্চ বহরমপুর আসনে হয় উপনির্বাচন । ১৯৯৪ সালে উপনির্বাচনে বহরমপুর লোকসভা আসন আরএসপি দলের হয়ে থেকে ভোটে লড়েন প্রমথেশ মুখার্জি। ১৯৯৬ সালে সাধারণ নির্বাচনে জেতেন প্রমথেশ মুখার্জি । সেই বছর কংগ্রেসের প্রতীকে লড়েন সিদ্ধার্থ শঙ্কর রায়। প্রমথ মুখার্জি হারিয়ে দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও।
বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে ১৯৯৪, ১৯৯৬ এবং ১৯৯৮ সালে লোকসভা নির্বাচনে জিতে লোকসভার সদস্য নির্বাচিত হন। তিনি ছিলেন আর.এস. পি.-র Revolutionary Socialist Party সেন্ট্রাল কমিটির সদস্য।
প্রমথেশ মুখার্জির জন্ম ১৭ জানুয়ারি ১৯৪৬, সাধারণ এক মধ্যবিত্ত পরিবারে। বাবা সত্যব্রত মুখার্জী ছিলেন পাঁচথুপী টি. এন. ইনস্টিটিউশনের শিক্ষক, মা ছিলেন গৃহিণী। কান্দি রাজ কলেজ থেকে বিএসসি পাশ করে ১৯৬৮ সাল। সুন্দরপুর হাই স্কুলে শিক্ষকতা শুরু করেন। সেটা ১৯৬৮ সাল। ওই বছরে স্পেশাল বিএ। এবং পরের বছর বেলুড় কলেজ থেকে বি. এড. করেন। তারপরের বছর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম. এ. পাশ করেন।

Be the first to comment