রোজদিন ডেস্ক, কলকাতা:- দিন দুয়েকের জন্য মিলে ছিল নিস্তার। ফের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায়।
গত দু’দিনে রোদের দেখা পাওয়া গেলেও, আবারও দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে বাংলার আকাশে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার অর্থাৎ আজ থেকে একটানা ভারী বৃষ্টির দাপট শুরু হবে। সোমবার দক্ষিণের ছয় জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। আগামিকাল পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।

Be the first to comment