রোজদিন ডেস্ক, কলকাতা:- উপ রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুকে দেওয়া চিঠিতে তিনি “স্বাস্থ্যকে অগ্রাধিকার” দেওয়ার কথা জানিয়েছেন। রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে তিনি এই মুহূর্ত থেকেই তাঁর পদত্যাগ কার্যকর করার কথা জানিয়েছেন।
আজও রাজ্যসভা পরিচালনা করেছেন জগদীপ ধনখড়। এদিকে হঠাৎ উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনখড়ের ইস্তফা। স্বাস্থ্যের কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে উপরাষ্ট্রপতির পদত্যাগ। এই ইস্যুতে আরোগ্য কামনা করে সোশ্যাল পোস্ট করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ফেসবুক পোস্টে কুণাল বলেছেন, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের ইস্তফা। শুধু স্বাস্থ্যই কারণ ? যদি হয় সুস্থ হয়ে উঠুন। অন্যথায় কৌতূহল থাকল।’
আজ ইস্তাফায় রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে তিনি লিখেছেন, “স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে এবং চিকিৎসা পরামর্শ মেনে চলার জন্য, আমি সংবিধানের ৬৭(এ) অনুচ্ছেদ অনুসারে ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছি। এখন থেকেই তা কার্যকর।”
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তিনি লিখেছেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানীয় মন্ত্রী পরিষদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং সমর্থন অমূল্য, এবং আমি আমার দায়িত্বকালে অনেক কিছু শিখেছি।”

Be the first to comment