আজ থেকে শুরু হল ‘আমাদের পাড়া-আমাদের সমাধান’; কোথায় কিভাবে জানাবেন আবেদন, জানুন বিস্তারিত

Spread the love

রোজদিন ডেস্ক : আজ থেকে শুরু হল ‘আমাদের পাড়া-আমাদের সমাধান’প্রকল্প। বুথে বুথে সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাম্প বা শিবির তৈরি করে সমস্যা মেটানো হবে। রাস্তা, জল, বিদ্যুৎ-সহ যে কোনও সমস্যার কথাই বলা যাবে সেই শিবিরে। শনিবার সকাল থেকেই জায়গায় জায়গায় শুরু হয়ে গিয়েছে সেই ক্যাম্প। রাজ্যের মোট ৮০ হাজার বুথের মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেবে রাজ্য সরকার।

বুথ প্রতি ১০ লক্ষ করে টাকা বরাদ্দ করা হয়েছে। তিনটি বুথ নিয়ে একটি কেন্দ্র তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট সমস্যা শোনা হবে। কোন কোন সমস্যার সমাধান পাওয়া যাবে এই প্রকল্প থেকে, তা কয়েকটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। আজ, শনিবার কলকাতা শহরের চারটি জায়গায় এই কর্মসূচি শুরু হয়েছে। অনেক মানুষ গিয়ে তাঁদের সমস্যার কথা জানাচ্ছেন।

উল্লখ্য, সমস্যার কথা নথিভুক্ত করাতে চাইলে ভোটার কার্ড আনতে হবে, সেই সঙ্গে সমস্যা লিখিতভাবে নিয়ে গিয়ে জমা দিতে হবে। নাম, ঠিকানা, ওয়ার্ড নম্বর, বুথ নম্বর লেখাতে হবে। মোবাইল নম্বর লিখে রেজিস্ট্রেশন করাতে হবে। পাশের ঘরে থাকছেন আধিকারিকরা। সমস্যা দেখে, কী করতে হবে সেটা আধিকারিকরাই বুঝিয়ে দেবেন।

১. রাস্তার আলো

২. ছোট রাস্তার উন্নয়ন

৩. কমিউনিটি হলের মেরামতি

৪. উত্তরণ (বস্তি)-গুলোর শৌচালয়ের উন্নয়ন

৫. পানীয় জলের সমস্যা

৬. জলাশয়ের সংস্কার

৭. স্কুলের মেরামতি

৮. সৌন্দর্যায়ন

এই সমস্যাগুলোর সমাধান করা হবে এই প্রকল্পের মধ্য দিয়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*