ফের কলকাতায় ভেঙে পড়ল প্রাচীন বাড়ি

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তর কলকাতার মানিকতলায় ভেঙে পড়ল বহু পুরনো এক রাজবাড়ির অংশ।  শনিবার সকালেই আচমকা ভেঙে পড়ে দোতলা ওই বাড়ির একাংশ। ঘটনায় জখম হয়েছে দুটি শিশু। আহত অবস্থায় দু-জনকেই উদ্ধার করে ভর্তি করানো হয় ইএসআই হাসপাতালে।

ঘটনাস্থল, মানিকতলা মেন রোড। জানা গিয়েছে, বহু পুরনো এই বাড়িটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক হিসেবে চিহ্নিত ছিল কলকাতা পুরসভার তালিকায়। স্থানীয়দের দাবি, বাড়ির কাঠামো জীর্ণ হয়ে পড়েছিল বহু আগেই। বারবার জানানো সত্ত্বেও কোনও রকম সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি।

শনিবার সকালে আচমকাই বাড়ির একাংশ ভেঙে পড়ে রাস্তায়। সেই সময়ই বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল দুই শিশু। তাঁদের উপরই ভেঙে পড়ে ইট-পাথরের চাঙড়। চিৎকার-চেঁচামেচিতে ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে উদ্ধার করে আহত দুই শিশুকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, “পুরসভা অনেক আগেই বাড়িটিকে বিপজ্জনক বলে চিহ্নিত করেছিল, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।” ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে শহরের বিপজ্জনক বাড়িগুলিকে ঘিরে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*