মহাদেবের আশীর্বাদেই’ পাহেলগাঁও জঙ্গি হামলার প্রতিশোধ নিয়েছে ভারত; বারানসী থেকে বার্তা প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : গত কয়েকদিনে জম্মু-কাশ্মীরে অভিযান চালিয়ে একাধিক জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। ‘অপারেশন শিবশক্তি’ এবং ‘অপারেশন মহাদেব’ অভিযান চালিয়েই ওই সাফল্য পেয়েছে সেনা। শনিবারও অভিযান চালিয়ে আরও দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে। আর, শনিবার বারাণসীতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, ‘মহাদেবের আশীর্বাদেই’ পহেলগাম জঙ্গি হামলার প্রতিশোধ নিয়েছে ভারত।

পাহেলগাঁও হামলার পরেই তার যোগ্য জবাব পাকিস্তানকে দেওয়া হবে বলে ‘প্রতিশ্রুতি’ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ওই প্রতিশ্রুতি পূরণ হওয়ার সাফল্য এ দিন মহাদেবের চরণেই উৎসর্গ করেন তিনি। অপারেশন সিঁদুর’ অভিযানের সময়েই ভারতের রুদ্ররূপ দেখেছে বিশ্ব। এর পরে কেউ ভারতে হামলা চালাতে এলে তাকেও রেয়াত করা হবে না। হামলা চালিয়ে পাতালে লুকোলেও তাকে খুঁজে বার করে নিকেশ করা হবে। বারাণসীতে দাঁড়িয়ে সন্ত্রাসবাদীদের এই বলেই হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত, গত ২২ তারিখে পহেলগামে পাকিস্তানি জঙ্গি হামলায় নিহত হন ২৬ জন। এর পরই ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। কী ভাবে এই সাফল্য এসেছে তাও সংসদে আলোচনায় জানিয়েছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*