রোজদিন ডেস্ক : সম্প্রতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, ‘বহু ডব্লিউবিসিএস ও আইএএস অফিসার তাঁকে ‘তথ্য দিয়ে সাহায্য করছেন’। যা নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় চলছিল।
এই আবহে ফের বিস্ফোরক মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এবার এসআইআর ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যকে প্রকাশ্যে সমর্থন জানালেন তিনি। হুমায়ুনের কথায়, “শুভেন্দু ঠিকই বলেছেন। আমি ওঁর বক্তব্যের সঙ্গে এক মত।”
শুভেন্দুর সুরে সুর মিলিয়ে হুমায়ুন কবীর বলেন, “আমরা জানি মুর্শিদাবাদে এমন অনেক অফিসার আছেন, যারা শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখেন। ভিতরে ভিতরে তাঁকে মদত দেন। কান্দির আইসি-কে গিয়ে জিজ্ঞাসা করুন, শুভেন্দু তোমার কে হয়?” তাঁর দাবি, এই আধিকারিকেরা শুভেন্দুকে প্রয়োজনীয় প্রশাসনিক তথ্য দিয়ে সাহায্য করছেন।
গত বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী বলেছিলেন, “১০০-র বেশি ডব্লিউবিসিএস অফিসার, ২০ জনেরও বেশি আইএএস অফিসার আমাকে এসআইআর সংক্রান্ত তথ্য দিয়ে সাহায্য করছেন। কারণ, ওঁরাও চান প্রকৃত সত্য প্রকাশ্যে আসুক।”তাঁর এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে।সবশেষে তিনি লেখেন, “আমি এই কাজের সঙ্গে যুক্ত সকল আধিকারিক সহ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি নিশ্চিত, সকলের সহযোগিতায় এই প্রকল্পও আমাদের অন্যান্য প্রকল্পের মতো চূড়ান্তভাবে সফল হবে।”

Be the first to comment