রোজদিন ডেস্ক : আজকে শিলিগুড়ির নেতাজি উচ্চ বালক বিদ্যালয়-এ ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শুরু করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আজ তিনি ওই ওয়ার্ডের কাউন্সিলর অভয়া বসুর সাথে ওই স্কুলে যান , শিক্ষক ছাত্রছাত্রীদের সাথে দেখা করেন। মেয়র এদিন জানালেন, মুখ্যমন্ত্রীর এই প্রকল্পে মানুষের কাছ থেকে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি এবং ভালো হবে বলে আশা করছি। মানুষের কাছে গিয়ে সমস্যা সমাধান করার কর্তব্য আমাদের। পাড়ার সমস্যা থাকে এবং তার সমাধান করতে হয় । আস্তে আস্তে এইভাবে আমরা শহর শিলিগুড়ি এবং তার আশেপাশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে গিয়ে সমস্যার সমাধান করব। মেয়র এদিন আরো জানান, আমাদের এই কাজ আস্তে আস্তে শিলিগুড়ির বিভিন্ন এলাকা জুড়ে ছড়িয়ে যাবে। মানুষের সমস্যাগুলো বুঝে উঠতে পারলে অনেকটাই কাজ হবে। এবং এটাই হলো আমাদের দায়িত্ব এবং কর্তব্য।

Be the first to comment