স্বপ্নপূরণ; ৪৯ বছর বয়সে মেয়ের সাথে NEET পাশ করলেন মা

Spread the love

৪৯ বছর বয়সে এসে, ‘বয়স তো শুধু একটা সংখ্যামাত্র’- এই প্রবাদকে জীবন্ত করে তুললেন মা- অমুৎথাভল্লী মনিভান্নান। মেয়ে সংযুক্তার সঙ্গে, একসঙ্গে নিট (NEET) পাস করলেন তিনি। এক দুর্দান্ত উদাহরণের সাক্ষী থাকল তামিলনাড়ু।

পরিবার সূত্রের খবর, তিন দশক আগে তাঁর স্বপ্ন ছিল ডাক্তারি (MBBS) পড়ার। কিন্তু পারিবারিক ও সামাজিক নানা কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। বাধ্য হয়ে মেডিক্যাল পেশার কাছাকাছি জুড়ে থাকার আশায় ফিজিয়োথেরাপিস্টের পেশা বেছে নেন অমুৎথাভল্লী।

অমুৎথাভল্লী পেয়েছেন ১৪৭ নম্বর। PwBD (Persons with Benchmark Disabilities) কোটায় ভিরুধুনগর গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে তাঁর ভর্তি নিশ্চিত হয়েছে। ৩০শে জুলাই তিনি বিশেষ ক্যাটেগরির কাউন্সেলিং-এ অংশ নেন, যেখানে প্রাক্তন সেনাকর্মীদের সন্তান, শারীরিকভাবে অক্ষম ব্যক্তি এবং সরকারি স্কুলের পড়ুয়ারা থাকেন।

তিনি বলেন, ‘আমার সময়ে সিলেবাস একরকম ছিল। এখন অনেক কিছুই আলাদা। কিন্তু মেয়ের সাহায্য পেয়েছি বলে পারলাম।’

শুধু মেয়ে নয়, পাশে পেয়েছেন স্বামীকেও। তাঁর কথায়, ‘আমার স্বামী আমাদের দু’জনকেই খুব উৎসাহ দিয়েছে। পাশে ছিল সবসময়।’ জীবনসঙ্গীর সাহায্য ছাড়া এই যাত্রা কোনওভাবেই পূর্ণতা পেত না।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*