রোজদিন ডেস্ক : ৭৯তম স্বাধীনতা দিবসে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস অনুমোদিত চৌরঙ্গী হকার্স কর্নার ব্যবসায়ী সমিতি স্বাধীনতা দিবস উদযাপন করে। পতাকা উত্তোলন করেন কৃষি ও পরিষদীয় বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

অন্য আর এক কর্মসূচিতে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি হসপিটাল এর আইএনটিটিইউসি অনুমোদিত শ্রমিক কর্মচারী সংগঠন আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপনে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পতাকা উত্তোলন করেন।


Be the first to comment