- আজ মহালয়া পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের শুরু মাকে আবাহন এর সূচনা। পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ।
- তর্পণে, আগমনে ও আবাহনে সকলকে জানাই মহালয়ার শুভ কামনা। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই ভাবেই রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন। এই উপলক্ষে তাঁর লেখা ও সুর করা একটা পুজোর গান ধনধান্যে ভরে মা এসেছে ঘরে সমাজমাধ্যমে তিনি শেয়ার করেন।
- জাগো দুর্গা জাগো দশপ্রহরনধারিণী / অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো। তৃণমূল সংসদীয়ে দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এইভাবেই শুরু করলেন মহালয়া। অভিষেক লিখলেন মহালয়া সকলের হৃদয়ের আগমনের সূর লহরী বেঁধে দেয়। সমাজ মাধ্যমে তিনি লিখলেন তর্পণ আবাহন এর মধ্যে দিয়ে পবিত্র হোক সকলের অন্তর।।
- গতকাল তিনটি পুজো মণ্ডপ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই অনুষ্ঠানে ভাষা সন্ত্রাসে সোচ্চার মুখ্যমন্ত্রী, বার্তা দেন সম্প্রীতির।
- আজ জেলায় ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এবারে রেকর্ড ৩০০০ পুজোর উদ্বোধন করবেন তিনি।
- পাঁশকুড়া কাণ্ডে নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ করল রাজ্য মহিলা কমিশন
- উত্তরবঙ্গে আবার অধীর ম্যাজিক। মুর্শিদাবাদে তৃণমূল শিবির ছেড়ে কংগ্রেসে শতাধিক।
- রামপুরহাটে নিহত ছাত্রীর বাড়িতে অধীর। হাত পা এখনো মেলেনি। সিবিআই তদন্তের দাবি
- আজ দুপুর বারোটায় পাঁশকুড়ায় নির্যাতিতার বাড়ি যাবেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার
- বিজেপি গড়তে পারে না শুধুই ভাঙ্গার চেষ্টা করে বললেন মন্ত্রী শশী পাঁজা।

Be the first to comment