রোজদিন ডেস্ক : আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের শুরু। এদিন ভোরবেলা বাঙালির ঘুম ভেঙেছে মহিষাসুরমর্দিনীর স্তোত্র পাঠে। মহালয়া উপলক্ষ্যে বিভিন্ন গঙ্গার ঘাটে সকাল থেকে শুরু হয়েছে পিতৃপক্ষের তর্পণ। মৃত আত্মীয়পরিজন ও পূর্বপুরুষদের আত্মার মঙ্গল কামনা করেন বহু মানুষ। এই বিশেষ তিথি উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লেখা ও সুরে একটি গান সমাজমাধ্যমে পোস্ট করেন। তিনি লেখেন, “জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী” তর্পণে, আগমনে ও আবাহনে সকলকে জানাই মহালয়ার শুভকামনা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি। ‘ধনধান্যে ভরে, মা এসেছেন ঘরে’ গান গেয়েছেন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন। গানটি এরই মধ্যে বিপুল সংখ্যায় শেয়ার হয়েছে। আজ দুপুরে মুখ্যমন্ত্রী নজরুল মঞ্চে জাগোবাংলা-র উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করবেন। এছাড়াও এদিন তাঁর কথায় ও সুরে একটি পুজোর গানের অ্যালবামও রিলিজ হবে।

Be the first to comment