রোজদিন ডেস্ক : পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের সূচনা হল আজ মহালয়ার মধ্যে দিয়ে। ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় চণ্ডিপাঠ। তারপর পিতৃপুরুষের তর্পণ। বাঙালির পুজো শুরু। এই বিশেষ দিনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, ‘মায়ের পদধ্বনিতে ধরণী হোক জরামুক্ত। মহালয়া উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা। সকলের হৃদয়ে দেবীর আগমনের সুর লহরী বেঁধে দেয় মহালয়া। তর্পনে আবাহনের মধ্যে দিয়ে পবিত্র হোক সকলের অন্তর।”


Be the first to comment