মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে পুজোর গান, আজ প্রকাশিত হচ্ছে ১৭ গানের অ্যালবাম

Spread the love

রোজদিন ডেস্ক : মহালয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে পুজোর গান। ১৭টি গান নিয়ে দু’টি সিডি প্রকাশিত হবে আজ, রবিবার। এই অ্যালবামে গানগুলি গেয়েছেন ইন্দ্রনীল সেন, নচিকেতা, রাঘব, শ্রীরাধা, তৃষার মত শিল্পীরা। এরই মধ্যে আজ সকালে একটি গান সমাজমাধ্যমে শেয়ারও করেছেন মুখ্যমন্ত্রী। পুজোর গান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শনিবার পুজোমণ্ডপ উদ্বোধনে গিয়ে বলেন, আগে পুজোর গানের অ্যালবাম বের হত। এখন সেসব উঠে গিয়েছে। এখন সকলে থিম সং তৈরি করে।

এ-প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সংঘের জন্য প্রায় ১১ বছর ধরে গান লেখা ও সুর করার কথা বলেন। মুখ্যমন্ত্রী গান লেখার নানা গল্প বলেন শ্রীভূমির পুজো মণ্ডপে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মুখ্যমন্ত্রীর কথা ও সুরে গান গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও অজেয় সংহতির জন্য গান তৈরি করেছেন মুখ্যমন্ত্রী, গেয়েছেন ইন্দ্রনীল সেন। এদিন মুখ্যমন্ত্রী জানান, ১৭টি গানের একটি অ্যালবাম হচ্ছে। আরও একটি অ্যালবামে থাকবে অনেক গান। শনিবার, উৎসবের সূচনায় মমতা বন্দ্যোপাধ্যায় তিন হাজার পুজো মণ্ডপ উদ্বোধন করার পাশাপাশি তাঁর লেখা ও সুরে এই দু’টি সিডি প্রকাশের কথাও জানিয়ে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*