রোজদিন ডেস্ক : কথা রেখেছে SSC, চলতি মাসে পরপর দুটি সপ্তাহে পরীক্ষার পর নির্দিষ্ট সময়ে উত্তরপত্রও দিয়েছে ওয়েবসাইটে। গত সাত ও চোদ্দ সেপ্টেম্বর যথাক্রমে নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ-এর পরীক্ষা নেওয়া হয়। গত, ১৬ সেপ্টেম্বর প্রথম পরীক্ষা ও গতকাল গভীর রাতে দ্বিতীয় পরীক্ষার উত্তর পত্রপ্রকাশিত হয়েছে। দুটি ক্ষেত্রেই পরীক্ষার্থীরা কিছু জানার থাকলে ২০ থেকে ২৫ সেপ্টেম্বর এর মধ্যে প্রশ্ন করতে পারবেন। কিন্তু এর জন্য প্রশ্ন প্রতি তাঁদের একশো টাকা করে দিতে হবে বলে জানা যায়। এতে ক্ষুব্ধ অনেকেই। ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হলেও মাঝে মাঝেই তা খোলা যাচ্ছে না। সম্ভবত একসঙ্গে অনেকে তা দেখার চেষ্টা করায় এই সমস্যা।
আদালতের নির্দেশে SSC-র নেওয়া পরীক্ষা মোটামুটি নির্বিঘ্নে মেটায় সব মহলই স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন। ৫ লক্ষের বেশি পরীক্ষার্থী এতে অংশ নেন। ছিলেন অনেক ভিন রাজ্যের পরীক্ষার্থী ও। পুজোর পর নভেম্বর মাসে পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। চলতি বছরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে শিক্ষা মন্ত্রী ও SSC আশা করছেন।
পরীক্ষা নির্বিঘ্নে হলেও ইতিমধ্যেই বহু পরীক্ষার্থীর অভিযোগ, এবারও পুরোপুরি নিয়োগ প্রক্রিয়া দুর্নীতি মুক্ত হবে বলে তাঁরা মনে করেন না। শিক্ষকের আসন সংখ্যা বৃদ্ধির দাবিতেও অনেকে বিক্ষোভ দেখাচ্ছেন।

Be the first to comment