H1B ভিসা, কিছুটা স্বস্তির ঘোষণা আমেরিকার

Spread the love

রোজদিন ডেস্ক : আমেরিকায় কর্মসূত্রে যাওয়া ভারতীয়দের কিছুটা হলেও স্বস্তি দিল ওই দেশের প্রশাসন। গতকাল গভীর রাতে হোয়াইট হাউস সূত্রের খবর, শুধু মাত্র নতুন H1B ভিসায় আবেদনকারীদের ক্ষেত্রে এক লক্ষ ডলার ফি দিতে হবে। এবং তা বছরে নয়, একবারই। এখন যাঁরা এই ভিসায় ওখানে আছেন, তাঁদের ক্ষেত্রে এই নয়া নিয়ম চালু হচ্ছে না।
হোয়াইট হাউসের এই ঘোষণায় অনেকটাই স্বস্তিতে ভারত। গতকালই এইচ ওয়ান বি ভিসার জন্য বছরে এক লক্ষ ডলার সরকারকে দেওয়ার খবর ছড়িয়ে পড়ায় দেশব্যাপী চাঞ্চল্য দেখা দেয়। কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী এই নিয়ে তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী কে। তাঁকে “দুর্বল ” প্রধানমন্ত্রী বলে তোপ দাগেন। বিরোধী দলগুলিও এই ঘটনায় গভীর উদবেগ ব্যক্ত করে। চিন্তায় পড়েন ওখানে থাকা ভারতীয়রা ও তাঁদের পরিবার। এই দেশেও এর ব্যাপক প্রভাব পড়ে। বন্ধু “ট্রাম্প ” কেন বারবার এই দেশের ওপর নানা রকম বোঝা চাপাচ্ছেন, তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
আপাতত মার্কিন প্রশাসনের এই ঘোষণায় অনেকটাই স্বস্তিতে দেশ। ওখানে থাকা ভারতীয়রাও। মূলত এই দেশ থেকে ই এইচ ওয়ান বি ভিসায় সব থেকে বেশি মানুষ আমেরিকায় যান। গতকালের খবরে সবারই মাথায় হাত পড়ে। প্রশ্ন চিহ্ন দেখা দেয় এখানকার কর্মসংস্থান সহ বহু ক্ষেত্রে।
আপাতত স্বস্তি মিললেও মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প আবার কি কোপ দেবেন, সেই সংশয়ে আছে এই দেশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*