নদীয়ার নবদ্বীপ শহরে রাস্তার পাশে পড়ে থাকা এক বৃদ্ধের নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় নবদ্বীপ থানার পুলিশ। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ওই ব্যক্তিকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম নারায়ন পাল। বয়স আনুমানিক ৬০ বছর। বাড়ি নবদ্বীপ পৌরসভার চটির মাঠ পালপাড়া এলাকায়।

ঘটনাটি ঘটেছে শনিবার রাতে নবদ্বীপ পৌরসভার চটির মাঠ সংলগ্ন মাথা পুর রোড এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে মাথাপুর রোড এলাকায় রাস্তার ধারে এক প্রৌঢকে সাইকেল নিয়ে পড়ে থাকতে দেখেন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা ঘটনাটি পুলিশ কে জানায়, পাশাপাশি খবর দেওয়া হয় ওই ব্যক্তির পরিবারকে। খবর পেয়ে মৃত ব্যক্তির পরিবারের লোকজন ও নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়।

Be the first to comment