কাল থেকে GST সাশ্রয় উৎসব, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : উৎসবের মরসুমে কাল থেকে GST সাশ্রয় উৎসব শুরু হচ্ছে। এর ফলে দেশের সর্বস্তরের সব মানুষজনই উপকৃত হবেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ জানিয়েছেন। বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছাতে  দেশকে আত্মনির্ভর হওয়ার ওপর ফের  বিশেষ গুরুত্ব দেন তিনি। আগামী কাল নবরাত্রি উৎসবের প্রথম দিন থেকেই দেশব্যাপী এই GST সাশ্রয় উৎসব পালনের জন্য সবাইকে আহবান জানান।

আজ বিকেল ৫ টায়  জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে সকাল থেকেই বিভিন্ন মহলে কৌতুহল তুঙ্গে ওঠে।  বিশেষত ভারতের ওপর আমেরিকার একের পর এক বোঝা চাপানো নিয়ে প্রধানমন্ত্রী কিছু বলবেন কিনা তা নিয়েও জল্পনা চলে। বিকেল ৫টায়  টিভি-র পর্দায় উপস্থিত হন প্রধানমন্ত্রী। হাসিমুখে ঘোষণা করেন, আগামী কাল নবরাত্রি উৎসবের প্রথম দিন থেকেই জি এস টি সাশ্রয় উৎসব শুরু হচ্ছে।  কাল সুর্যোদয়ের পর থেকেই এই নতুন GST-র হার চালু হবে। যেখানে ৯০% জিনিসেই  ৫℅ হারে GST থাকবে। এর ফলে বাড়ি, গাড়ি, বাইক,  ইত্যাদি সব কিছুরই দাম কমবে। হোটেলে থাকার খরচ ও কমবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে বেড়াতে যাওয়ার সুবিধাও অনেক বাড়বে। GST-র এই নয়া হার চালুর সঙ্গে দেশের সর্ব ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার ওপরও তিনি বিশেষ জোর দেন। স্বদেশি উৎপাদন বৃদ্ধি করে বিদেশি পণ্যের জাল থেকে মুক্ত হওয়ার আহবান জানান। তাঁর দাবি, জিএসটি র নয়া হারে গরিব, মধ্যবিত্ত, মহিলা, দোকানদার, ব্যবসায়ী-সহ সব মহলই এই সাশ্রয় উৎসবে লাভবান হবেন।

নাম না করে পরোক্ষে কংগ্রেসকেও এক হাত নেনে প্রধানমন্ত্রী। বলেন, দশকের পর দশক মানুষ করের বোঝায় জর্জরিত ছিল। এক এক রকম জিনিসে এক একরকম কর। জিএসটি সেই করের জাল থেকে দেশকে মুক্ত করেছে। এর জন্য সব রাজ্য সরকারগুলি ঐকমত্য হওয়ায় তিনি ধন্যবাদ জানান।  আরও বলেন, কেন্দ্র রাজ্য এক সংগে কাজ করলে দেশের উন্নয়ন হবে। দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে। তাঁর কাছে “নাগরিক দেব ভব”। এই মন্ত্রেই তিনি বিশ্বাসী বলে দৃঢ় ভাবে জানান।

প্রসঙ্গত, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আমল থেকেই দেশে জিএসটি চালু নিয়ে আলোচনা শুরু হয়। দীর্ঘ টানাপোড়েনের পর বিজেপি সরকারের সময় তা চালু হয়। কিন্তু  বিভিন্ন ক্ষেত্রে এর হার নিয়ে আমজনতার মধ্যে ও ক্ষোভ ছিল। চলতি মাসে সব রাজ্যের প্রতিনিধি দের সঙ্গে পর্যালোচনা বৈঠক করে কেব্দ্র এর সরলিকরণের সিদ্ধান্ত নেয়।আগের ৫টি হার তুলে দুটি হার চালু করে। বিমা ক্ষেত্রে জিএসটি প্রত্যাহার করে।

আজ মিনিট কুড়ির ভাষণে প্রধানমন্ত্রী  স্বদেশি উৎপাদন, তার বিপণন ও ব্যবহারে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এর জন্য সব রাজ্যগুলিকে আত্মনির্ভরতার সঙ্গে নিজেদের রাজ্যে স্বদেশি জিনিস উৎপাদনের আহবান জানান তিনি। বলেন, সারা পৃথিবীতে এই দেশের তৈরি জিনিসের কদর বাড়বে। তা হবে সব থেকে সেরা। এর ফলে দেশের মাঝারি,  ক্ষুদ্র সহ সব শিল্প ক্ষেত্রেই জোয়ার আসবে।

সব ঘরে স্বদেশি প্রতীক, সব দোকানে স্বদেশি জিনিস থাকবে।

স্বাধীনতা আন্দোলনে স্বদেশিয়ানার মন্ত্রে যেমন শক্তি এসেছিল, দেশের উন্নয়নেও এই মন্ত্র কাজ করবে বলে জোরের সংগে জানান।

মুখে না বললেও বিদেশি পণ্যে দেশবাসীর আগ্রহ যাতে কমে তার ইঙ্গিত মেলে।

আজ দৃশ্যত খোশমেজাজে থাকা প্রধানমন্ত্রীর এই সব বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে তাঁর এই স্বদেশিয়ানার নেপথ্যে আর এস এসের ছায়া দেখছেন।

আগামী কাল নবরাত্রি উৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এই উৎসবের মরসুমে জিএসটি  কমিয়ে তাঁরা দেশবাসীকে  নতুন উপহার দিলেন। সবাই এতে খুশি বলে জানান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*