এই পুজো মহালয়াতেই শুরু আর শেষ, (puja start and end on same day) দেবীর আহবান ও বিসর্জন একদিনেই

Spread the love

রোজদিন ডেস্ক : দামোদর নদের তীরে অবস্থিত ধেনুয়া গ্রাম। সেখানে রয়েছে কালীকৃষ্ণ আশ্রম। ১৯৩৭ সাল থেকে এখানে হয়ে আসছে এক ব্যতিক্রমী দুর্গাপূজা। এই পুজো একদিনেই শেষ (puja start and end on same day)। মহালয়াতে দেবীর বোধন থেকে বিসর্জন, সবই হয় এইদিনে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী  একদিনেই চারদিনের পুজো।

এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য হল এখানে মা দুর্গার সঙ্গে থাকে দুই সখী, জয়া ও বিজয়া। প্রতিমার সঙ্গে আমরা সাধারণত দেখতে পাই লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিককে। এখানে তাঁদের মূর্তি থাকে না। থাকে না মহিষাসুরও। কথিত আছে, কালীকৃষ্ণ আশ্রমের মহারাজা স্বপ্ন আদেশ পেয়ে এই পুজো শুরু করেন।  একদিনের এই পুজো দেখতে ভিন রাজ্য এবং জেলা থেকে অনেক ভক্তরা আসেন। তারপর সারাদিন পুজোর আনন্দ উপভোগ করে, প্রসাদ গ্রহণ করেন। বিকেলে প্রতিমা নিরঞ্জনের মধ্যে দিয়ে শেষ হয় পুজো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*