রোজদিন ডেস্ক : ভোটমুখি বিহারে ফের প্রধানমন্ত্রীর প্রয়াত মা-কে নিয়ে কুকথার অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি! এবার অভিযোগের তির লালুপ্রসাদের পুত্র তেজস্বীর দিকে। তাঁর সভায় এমন ঘটনা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।
বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সমাজ মাধ্যমে এই অভিযোগ করেন। তাঁর বক্তব্য, তেজস্বীর আর জে ডি-র সভায় প্রধানমন্ত্রীর প্রয়াত মা-কে নিয়ে কুকথার স্রোত বইলেও তিনি কোন প্রতিবাদ করেননি। পরন্তু প্রশ্রয় দিয়েছেন।
বিজেপি এই ঘটনাকে তীব্র ধিক্কার জানিয়েছে। তেজস্বীকে কালিয় নাগের সঙ্গে তুলনা করেছেন কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তেজস্বী কালিয় নাগের মত বিষ ছড়াচ্ছেন বলেন তিনি।
এর আগে বিহারে রাহুল গান্ধী র সভা থেকে ও একই ধরনের কুকথার স্রোত বয়েছিল বলে গুরুতর অভিযোগ ওঠে।

Be the first to comment