রোজদিন ডেস্ক : দেশের সার্বিক নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও নিশ্ছিদ্র, মজবুত করতে আসছে রুদ্র! ভারতীয় সেনা বাহিনীর নয়া বিশেষ ফৌজ। উন্নত প্রযুক্তি নির্ভর এই বাহিনীতে স্থল, জল, বায়ু-সহ সব ক্ষেত্রে দক্ষ দ্রুতগামী সেনা, অস্ত্র ভান্ডার ইত্যাদি-সহ সবরকম ব্যবস্থা থাকবে। জাতির প্রতি নিবেদিত এই রুদ্র বাহিনী দেশের সুরক্ষা ক্ষেত্র, ভবিষ্যতে যে কোন রকম যুদ্ধে পারদর্শী হবে বলে জানা গেছে।
গত জুলাই মাসে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এই বিশেষ বাহিনী গঠনের ঘোষণা করেছিলেন। এবার তা বাস্তবায়িত হতে চলেছে। এর জন্য বাছাই করা তরুণদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে।
ভারতের প্রতিবেশী দেশগুলিতে অশান্তি, অস্থিরতা ইত্যাদিতে যথেষ্টই উদ্বিগ্ন সরকার। এই প্রেক্ষিতে নিজেদের প্রতিরক্ষাকে আরও মজবুত করতে এই সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Be the first to comment