রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় সরকার প্রতিবেশী ছোট দেশ ভুটানের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করছে। অতি সম্প্রতি বিদেশ সচিব বিক্রম মিসরি ওই দেশের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সংগে দেখা করেন। আরও উন্নত যোগাযোগ ব্যবস্থা, জলবিদ্যুৎ প্রকল্প, বাণিজ্য ইত্যাদি নিয়ে তাঁদের বিশদ আলোচনা হয়।গত অর্থ বর্ষে ভারত ভুটানকে ১৭৭৭ মিলিয়ন ডলার সহায়তা করেছে। পাহাড়ের এই ছবির মত সুন্দর, শান্ত দেশটির সবরকম উন্নয়নে সহায়তা করছে।
নেপাল, বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদি প্রতিবেশী দেশগুলির তুলনায় ভুটানের পরিস্থিতি অনেক শান্ত। ওখানকার শান্তিপ্রিয় আমজনতা সারা বিশ্বেই সমাদৃত। দেশ-বিদেশের বহু মানুষের প্রিয় পর্যটন গন্তব্যও ভুটান। রেল-সহ ওই দেশের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে সহায়তার হাত বাড়িয়েছে ভারত।
বিদেশ সচিবের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনায় খুশি ভুটানের প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে তা জানিয়েছেন।

Be the first to comment