জুবিনের ময়না তদন্তের রিপোর্ট নিলেন না স্ত্রী গরিমা

Spread the love

রোজদিন ডেস্ক : অসমের অকালপ্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গের ময়না তদন্তের রিপোর্ট নিলেন না স্ত্রী গরিমা।  গতকাল রাতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁকে এই রিপোর্ট দিলে তিনি তা গ্রহণ করেননি। গরিমার কথায়, এই রিপোর্ট তাঁর ব্যক্তিগত নয়। যাঁরা জুবিনের রহস্য জনক মৃত্যুর তদন্ত করছেন, তাঁদের কাজে এই রিপোর্ট লাগবে। প্রয়োজনে তাঁরা এই রিপোর্ট প্রকাশও করতে পারেন।

সূত্রের খবর, এটি গৌহাটি মেডিকেল কলেজে প্রয়াত গায়কের দ্বিতীয়বার ময়নাতদন্তের রিপোর্ট।

জনপ্রিয় বহুমুখি প্রতিভার অধিকারী জুবিন গর্গের বিদেশে আচমকা প্রয়াণ কিছুতেই মেনে নিতে পারছেন না অসমের আমজনতা। রাজ্য সরকারও এই বিষয়ে সিটকে তদন্তের দায়িত্ব দিয়েছে। ইতিমধ্যে জুবিনের চার জন সফরসঙ্গীকে কে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের অন্যতম শেখর জ্যোতি গোস্বামীর বয়ানে চাঞ্চল্যকর তথ্য নিয়ে বিস্মিত গায়কের স্ত্রী গরিমাও। শেখর জ্যোতির দাবি, জুবিনকে বিষ দেওয়া হয়েছিল। এর জন্য তিনি ম্যানেজার সিদ্ধার্থ শর্মার দিকে অভিযোগের আঙুল তুলেছেন।

বিস্মিত গরিমা জানতে চান, জুবিনকে যদি বিষ দেওয়ার কথা উনি জানতেন, এতদিন তা পুলিশকে বলেননি কেন?

অন্যদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মনে করেন, সিঙ্গাপুরে অসমের যাঁরা থাকেন, এই সব নিয়ে তাঁদের সঙ্গেও কথা বলা দরকার।

সব মিলিয়ে জুবিন মৃত্যুর রহস্য ক্রমেই জটিল হচ্ছে।  কবে, কখনও আদৌ তা খুলবে কিনা তাও কেউ বুঝতে পারছেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*