প্যালেস্টাইনের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীকে আর্জি SFI-এর

Spread the love

রোজদিন ডেস্ক : ইজরায়েলের লাগাতার আক্রমণে বিধ্বস্ত প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর আর্জিতে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিল SFI। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য ও সভাপতি আদর্শ এম সাজি প্রধানমন্ত্রীকে লিখেছেন, প্যালেস্টাইনে যা হচ্ছে, তা শুধু যুদ্ধ নয়, মানবতার গভীর সংকট। গত দু-বছরে গাজায় ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। নির্বিচারে বোমাবর্ষণের পাশে ইজরায়েলি সেনা দুর্গতদের জন্য খাবার, ওষুধ, ত্রাণবাহী জাহাজের বহর ফ্লোটিলাকেও আটকাচ্ছে। শিশুরা অনাহারে, বহু মানুষ ঘরছাড়া, আন্তর্জাতিক মহল নীরব।

প্রধানমন্ত্রীকে এস এফ আই এর দুই নেতা লিখেছেন, এখন মানবতার প্রশ্নে কোনও রাজনৈতিক বিভাজন থাকা উচিত না।এই মুহূর্তে দুর্গত প্যালেস্টাইনের দিকে ভারত যদি সহানুভূতির হাত বাড়িয়ে দেয়, সারা বিশ্বের কাছে তা দৃষ্টান্ত হয়ে উঠবে।

সৃজন ভট্টাচার্য ও আদর্শ এম সাজি প্রধানমন্ত্রী কে বলেন, ওঁর অনুমোদন পেলে সারা দেশের এসএফআই কর্মীরা ত্রাণ সংগ্রহে  নামবেন, যাতে ভারত সরকার প্যালেস্টাইনে খাদ্য, ওষুধ, প্রয়োজনীয় জিনিস পাঠাতে পারে।

প্রসঙ্গত, গাজায় ইজরায়েলের হামলা, ফ্লোটিলা বহর আটক ইত্যাদির প্রতিবাদে গতকাল বামফ্রন্ট কলকাতায় বিশাল মিছিল করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*