- বিজেপি সাংসদ-বিধায়ককে মার, রাজ্যের আইনশৃঙ্খলা করুণ বলে নিন্দায় প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘যেভাবে আমাদের দলের সহকর্মীরা—যাদের মধ্যে একজন বর্তমান সাংসদ ও বিধায়কও রয়েছেন—পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন-শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন।’ ‘আমার একান্ত কামনা পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস এই কঠিন পরিস্থিতিতে হিংসায় লিপ্ত না হয়ে মানুষের সাহায্যে আরও মনোযোগী হোক। আমি বিজেপি কার্যকর্তাদের আহ্বান জানাই, তাঁরা যেন জনগণের পাশে থেকে চলতি উদ্ধার কাজে সহায়তা করে যান।’
- পাল্টা সমাজমাধ্যমে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, এটা খুবই দুর্ভাগ্যের এবং গভীর উদ্বেগের বিষয় যে, ভারতের প্রধানমন্ত্রী একটি প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছেন, কোনো উপযুক্ত অনুসন্ধানের জন্য অপেক্ষা না করেই – তা-ও আবার যখন উত্তরবঙ্গের মানুষ ভয়াবহ বন্যা ও ধসের সঙ্গে যুঝছেন।… ‘প্রধানমন্ত্রী তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকারের ওপর দোষারোপ করেছেন কিছুমাত্র প্রমাণ ছাড়া, আইনানুগ কোনো তদন্ত ছাড়া এবং কোনো প্রশাসনিক রিপোর্ট ছাড়া। এটা শুধু রাজনৈতিক নিম্নতা স্পর্শ করল না, যে সাংবিধানিক নৈতিকতা তুলে ধরতে প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন, সেই নৈতিকতারও লঙ্ঘন হল। যে কোনো গণতন্ত্রে আইন তার নিজস্ব পথ নেয় এবং কোনো ঘটনার দায় নির্ধারিত হয় যথাযথ প্রক্রিয়ায় – কোনো রাজনৈতিক বেদীর উচ্চতা থেকে করা একটি ট্যুইটের মাধ্যমে নয়।’
- গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়েন বয়স্ক এক আইনজীবী। এরপর সন্ধেয় প্রধান বিচারপতিকে ফোন করেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর পোস্ট, ‘ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাইজির সঙ্গে কথা বললাম। এদিন সুপ্রিম কোর্ট চত্বরে তাঁর উপরে হামলার ঘটনা প্রত্যেক ভারতীয়কে ক্ষুব্ধ করেছে। আমাদের সমাজে এই ধরনের নিন্দনীয় কাজের কোনও স্থান নেই। এটা সম্পূর্ণ নিন্দনীয়।’
- ৮ অক্টোবর রাজ্যে আসতে পারেন অমিত শাহ।
- ‘জনগণ পরিবর্তন আনবে, বিহার পরিবর্তনের মেজাজে রয়েছে’, বললেন কংগ্রেস সাংসদ রাজীব শুক্লা। বিহারের মানুষ বিশ্বাস করে, প্রধানমন্ত্রী বিহারের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বললেন রবি শঙ্কর প্রসাদ।
- ‘ভারতে অবৈধ ভাবে লক্ষ লক্ষ বিদেশি ঘাঁটি গেড়ে রয়েছে’ বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট।
- ত্রাণ দিতে গিয়ে প্রকাশ্যে হামলা, গ্রেফতারি শূন্য! নাগরাকাটায় বিজেপির সাংসদ-বিধায়কের উপর হামলা! নাগরাকাটায় হামলায় রক্তাক্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু, আহত বিধায়ক শঙ্কর ঘোষ। নির্দিষ্ট করে ৮জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। এখনও পর্যন্ত সাংসদ-বিধায়কদের উপর আক্রমণে গ্রেফতারি শূন্য!
- মহেশতলায় গাড়ির শোরুমে আগুন। পুড়ে গেল ১২টিরও বেশি গাড়ি। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন।
- নয়ডায় বেসরকারি কোম্পানির ভবনে আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনী।
- গাজ়ায় শান্তি চুক্তি নিয়ে আলোচনায় হামাস অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাবে রাজি হয়েছে বলে জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘এখনও পর্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত চুক্তি হবে বলেই মনে হচ্ছে।’

Be the first to comment