বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুনে ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশের জালে দুই

Spread the love

রোজদিন ডেস্ক : বরানগরের সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে দোকান মালিককে খুন করে লুটপাট চালিয়ে চম্পট দেয় দূষ্কৃতীরা। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে ২ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। উল্টোদিকের দোকানের সিসিটিভি দেখে আততায়ীদের চিহ্নিত করে সোমবার সকালে কলকাতা থেকেই ২ দুষ্কৃতীকে পাকড়াও করেছে বরানগর থানার পুলিশ। তাদের জেরা করে আর কারা জড়িত রয়েছে এই ঘটনায়, জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। গত শনিবারই খদ্দের সেজে বরানগরের সোনার দোকানে ঢুকে সিসিটিভি বন্ধ করে স্বর্ণ ব্যবসায়ীর চোখে লঙ্কার গুঁড়ো ছিঁটিয়ে কাবু করে লুটপাট চালায় ৫ দুষ্কৃতী। প্রৌঢ় ব্যবসায়ীর হাত-পা বাঁধা দেহ উদ্ধার হয়। সেই ঘটনাতেই এবার ধৃত ২ দুষ্কৃতী। লুটের উদ্দেশ্যেই এই খুন? নাকি পিছনে অন্য কোনও ঘটনা, জানার চেষ্টা করছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*