রোজদিন ডেস্ক : তালিবান শাসিত আফগানিস্তানের কাবুলে পূর্ণ দূতাবাস খুলবে ভারত। যদিও সরকারি ভাবে তালিবানকে এখনও স্বীকৃতি দেয়নি এই দেশ।
তালিবানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকিরর সঙ্গে বৈঠকের পর আজ বিদেশ মন্ত্রী জয়শঙ্কর জানান, তাঁরা সব সময় আফগানিস্তানের সার্বভৌমত্ব, সংহতি ও স্বাধীনতায় আস্থাশীল। ওই দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নত করার লক্ষ্যে কাবুলে দূতাবাস খোলা হবে। চার বছর আগে যা বব্ধ হয়ে গেছিল।
পাকিস্তানকে কোণঠাসা করতে ভারতের এই উদ্যোগ বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
ইদানীং পাকিস্তানের সঙ্গে তালিবানের সম্পর্কে ফাটল ধরেছে। কয়েক হাজার আফগান উদবাস্তুকে ফেরত পাঠানো, সীমান্তে সংঘর্ষ ইত্যাদি নিয়ে দুই দেশের তিক্ত সম্পর্ককে কাজে লাগিয়ে ভারতের এই উদ্যোগ।
তালিবান মন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থ সম্পর্কিত মত বিনিময়-সহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে বলে জয়শংকর জানিয়েছেন। উভয় পক্ষই উন্নয়ন, সমৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তে সন্ত্রাসবাদ প্রতিরোধে ও তাঁরা ঐক্য মত্য হয়েছেন।
ওই দেশের খনিজ সম্পদের ওপর নজর আছে আমেরিকা, পাকিস্তানের। এই ক্ষেত্রের সুযোগসুবিধা খতিয়ে দেখতে তালিবানের মন্ত্রী ভারতীয় সংস্থাগুলিকে ওখানে যাওয়ার আমন্ত্রণ করেছেন। এতে খুশি কেন্দ্রীয় বিদেশ মন্ত্রীও।

Be the first to comment