রোজদিন ডেস্ক : রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-কে নিয়ে মুখ্যমন্ত্রীর তোপের পালটা তাঁকে তোপ দাগলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে CEO-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন। আজ তাঁর এই বক্তব্যর বিরুদ্ধে সরাসরি নির্বাচন দফতরে নালিশ জানালেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রীকেও। রাজ্যের CEO-কে মুখ্যমন্ত্রী যে ভাষায় আক্রমণ করেছেন তাকে গুন্ডাদের ভাষা বলে তোপ দাগেন তিনি। CEO-কে পরোক্ষে মুখ্যমন্ত্রীর হুমকি দেওয়ার অভিযোগ এনে গতকালই তাঁর নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করেছিলেন তিনি। আজ তিনি জানতে চান, CEO মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কি তথ্য আছে তা তাঁরা ও রাজ্যের জনগণ জানতে চায়। তাঁরা জানতে চান, CEO কোন আধিকারিককে কিভাবে ধমক দিয়েছেন!! সেই আধিকারিকের নাম প্রকাশ করার দাবি করেন তিনি। তাঁকে দিয়ে কেন নির্বাচন কমিশনে নালিশ জানানো হচ্ছে না প্রশ্ন তোলেন।
প্রসঙ্গত, গতকাল মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, CEO একাধিক আধিকারিক কে ধমক দিয়েছেন।
শুভেন্দু অধিকারীর বক্তব্য, এই আধিকারিক কারা? বিএলও, বিডিও, ম্যাজিস্ট্রেট?? এসডিও নাকি এডিএম তাঁরা জানতে চান। মুখ্যমন্ত্রী কে চ্যালেঞ্জ জানিয়ে হুশিয়ারির সুরে তিনি জানিয়ে দেন, সোমবারের মধ্যে এই সব অভিযোগ প্রমাণ-সহ সামনে আনতে হবে। তা যদি না হয় তাঁরা ধরে নেবেন, SIR নিয়ে ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী। ক্ষমতা হারানোর ভয় পাচ্ছেন।
রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ আমলা, আধিকারিকের নাম করে তিনি পাল্টা দুর্নীতির অভিযোগ তোলেন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, CEO-র দুর্নীতি নিয়ে আগামী সোমবারের মধ্যে তিনি যদি না বলেন, তবে তাঁরাই রাজ্যের একাধিক আমলা, আধিকারিকদের দুর্নীতির কথা বলবেন।
একদা মুখ্যমন্ত্রীর পোস্টার বয় ছিলেন শুভেন্দু অধিকারী। এখন তিনিই সুযোগ পেলে তেড়েফুঁড়ে মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন।

Be the first to comment