রোজদিন ডেস্ক : পাহাড়ে আবার ধস। বৃহস্পতিবার রাতে ধস নামে পশ্চিমবঙ্গ সিকিম লাইফ লাইন দশ নং জাতীয় সড়কে। ধসে রাস্তার বিস্তীর্ণ অংশ ভেঙে খাদে তলিয়ে যায়। ফলে বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ হয়ে যায় ১০ নং জাতীয় সড়ক। ২৯ মাইল থেকে গেলখোলা পথে এই ধস নেমেছে। আজ সকালে ধস সরানোর কাজ শুরু হয়। কিন্তু সড়কের বিস্তীর্ণ অংশ পুরোপুরি ধসে যাওয়ায় ১০ নম্বর জাতীয় সড়কে দ্বিমুখী যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। অন্য রুট হয়ে ঘুরপথে যাতায়াত চলছে সিকিম এবং বাংলার মধ্যে। ফলে চার ঘন্টা সময় বেশি লাগছে সিকিম পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ জাতীয় সড়কে বিশাল বড় গর্ত তৈরি হয়। ধসে যায় সড়কের বড় অংশ। পুলিশ, প্রশাসন র ওই রাস্তায় ব্যারিকেড লাগিয়ে দেয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বিকেলের আগে যানবাহন চলাচল স্বাভাবিক হবে না। পশ্চিমবঙ্গ থেকে সিকিম গরুবাথান রোড ব্যবহার করে যাতায়াত চলছে।

Be the first to comment