রোজদিন ডেস্ক : শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি আর গাভাই দলিত বলেই উচ্চ বর্ণের অনেকে মানতে পারছেন না। কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অটওয়াল এই বিস্ফোরক মন্তব্য করেছেন। কদিন আগে শীর্ষ আদালতে প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছোঁড়ার চেষ্টার তীব্র নিন্দা করে এই কথা বলেন তিনি।
এই ন্যক্কারজনক ঘটনায় অভিযুক্ত আইনজীবির বিরুদ্ধে তফসিলি ও উপজাতি আইনে মামলা দায়ের করতে বলেছেন তিনি।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিশিষ্ট ব্যক্তিরা এই ঘটনার তীব্র নিন্দা করে ধিক্কার জানান।

Be the first to comment