কালীপুজো ও দীপাবলিতে কড়া নিরাপত্তা, শব্দাসুরকে রুখতে একগুচ্ছ পদক্ষেপ কলকাতা পুলিশের

Spread the love

রোজদিন ডেস্ক : নির্বিঘ্নে কালীপুজো ও দীপাবলি কাটাতে শহরে থাকছে কড়া নিরাপত্তা। সেই সঙ্গে শব্দ দানবকে রুখতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিধি মেনে একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ। বুধবার ধনধান্য অভিটোরিয়ামে শহরের কালীপুজো কমিটিগুলিকে নিয়ে এক বৈঠকের শেষে এমনই জানালেন কলকাতার নগরপাল মনোজ ভার্মা। নিরাপত্তাজনিত কারণে শহরে ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করল পুলিশ। পাশাপাশি, শব্দবাজি ফাটালেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করলেন পুলিশ কমিশনার। তিনি বলেন,।যেভাবে দুর্গাপুজো নির্বিঘ্নে কেটেছে, তেমনভাবেই সকলের সহযোগিতায় কালীপুজো ও দীপাবলিও শান্তিপূর্ণভাবে কাটবে বলে আমরা আশাবাদী। শহরে প্রায় সাড়ে তিন হাজার কালীপুজো হয়। বিসর্জনের দিন ধার্য হয়েছে ২১, ২২ ও ২৩ অক্টোবর।বৈঠকে উপস্থিত ছিলেন সিইএসসি, রাজ্য বিদ্যুৎ পর্ষদ, দমকল, পূর্ত দফতর, কলকাতা পুরসভা ও পরিবেশ দফতরের আধিকারিকরা। বৈঠকে বহু কালীপুজো কমিটি ফানুস নিষিদ্ধ করার দাবি জানায়, যার পরিপ্রেক্ষিতে সমস্ত থানাকে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
সিপি মনোজ ভার্মা জানান, শহরের সমস্ত বহুতল ও বড় আবাসনের উপর কড়া নজরদারি চলবে। কেউ নিয়মভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*