আমি বাংলার ডিজিটাল যোদ্ধা, ডিজিটাল প্ল্যাটফর্মে নয়া মঞ্চের ঘোষণা অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় আগেই ইঙ্গিত মিলেছিল। এবার আনুষ্ঠানিক ঘোষণা। ডিজিটাল আন্দোলনের পথে তৃণমুল কংগ্রেস। নেতৃত্বে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার লঞ্চ করলেন “আমি বাংলার ডিজিটাল যোদ্ধা” নামে এক প্রচারের। ২০২৬-এর আগে  বাংলা বিরোধী বিজেপিকে জবাব দিতে রাজ্যের তরুণদের আহ্বান জানালেন ডিজিটাল যোদ্ধা হিসেবে আসরে নামতে। অভিষেকের এই ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে এই নয়া প্রচার। ফেসবুক পোস্টে এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলা আজ বহিরাগত বাংলা-বিরোধী জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত ও কালিমালিপ্ত—যারা মিথ্যা ও অপপ্রচারকে হাতিয়ার করে বাংলার ভাবমূর্তি নষ্ট করছে, বিশেষ করে এই মুহূর্তে যখন এই লড়াই ডিজিটাল দুনিয়ায় প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে।

এখন আমাদের দায়িত্ব হল বাংলার অধিকার, মর্যাদা ও সত্য রক্ষার জন্য দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে আসা। তাই আমি শুরু করছি ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’’, একটি জনশক্তিনির্ভর, তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ডিজিটাল আন্দোলন। যার লক্ষ্য বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, পরিচয়কে রক্ষা করা, সত্যকে প্রতিষ্ঠা করা এবং বাংলার গর্ব ও অগ্রগতির বার্তা ছড়িয়ে দেওয়া – ভারতের প্রতিটি প্রান্তে এবং সমগ্র বিশ্বে। যে সকল তরুণ-তরুণী বাংলাকে অপমানিত হতে দিতে চায় না, তাঁদের উদ্দেশে আমার আহ্বান – এটাই আপনাদের সময়। ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিয়ে বাংলার ভবিষ্যতকে আরও শক্তিশালী করুন। এর লিঙ্কে গিয়ে রেজিস্টার করুন এবং একসাথে দেখিয়ে দিন বিশ্বকে—যখন বাংলার মানুষ একত্রে গর্জন করে, তখন কী অসাধ্যসাধন করা যায়।

২৬-এর নির্বাচনের আগে ডিজিটাল দুনিয়ায় বিরোধীদের পিছনে ফেলে দিতে কি পারনে তৃণমুল কংগ্রেসের এই নয়া চমক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*