পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. শীত নয়, আশঙ্কা বাড়িয়ে সপ্তাহান্তে ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের কিছু জেলায়, জানাল হাওয়া অফিস।
  2. পাহাড়ে মুখ্যমন্ত্রী, দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে দিলেন পুজো। তৈরি হবে নতুন মহাকাল মন্দির, ঘোষণা মুখ্যমন্ত্রীর
  3. আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। ডিজিটাল প্ল্যাটফর্মে নয়া চমক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
  4. সাতসকালে নিমতলা ঘাটে ৪ জনকে জখম করে বিষ্ময়কর ভাবে মাঝগঙ্গায় তলিয়ে গেল আস্ত গাড়ি। তোলা হল অনেক কসরতের পর।
  5. দাম্পত্য কলহের জের,  ডায়মন্ড হারবারে শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর। তদন্ত শুরু পুলিশের।
  6. পার্কিং নিয়ে বচসার জের,  ইছাপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, অভিযোগ পেয়ে আটক দুই অভিযুক্ত।
  7. বালি পাচার মামলায় সক্রিয় ইডি, শহর থেকে জেলা সকাল থেকে তল্লাশি অভিযান, রাজ্যের ৮ জায়গায়।
  8. দিনে গৃহিণীর মার আর রাতে বাড়ি ফিরে কর্তার যৌন নির্যাতন, এন্টালিতে পুলিশের দ্বারস্থ নাবালিকা পরিচারিকা।
  9. ওড়িশায় পুলিশে নিয়োগের পরীক্ষায় টাকার বিনিময়ে ৩০০ চাকরি বিক্রির অভিযোগ, পলাতক মূল অভিযুক্ত। তল্লাশিতে পুলিশ।
  10. এবার অ্যান্টিবায়োটিকে মিলল পোকা, ঘটনা জানাজানি হতেই বিজেপিশাসিত মধ্যপ্রদেশের হাসপাতালে তুমুল হইচই।
  11. জাতীয় সুরক্ষাই অগ্রাধিকার, রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে ট্রাম্পের দাবি প্রসঙ্গে মুখ খুলল কেন্দ্র।
  12. অ্যানাস্থেশিয়া করেই খুন। বেঙ্গালুরুতে তরুণী চিকিৎসকের মৃত্যুতে ধৃত শল্যচিকিৎসক স্বামী ও তাঁর সহকর্মী।
  13. মধ্যপ্রদেশে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা ২৫ জন রূপান্তরকামীর। তুমুল চাঞ্চল্য এলাকায়
  14. তেলঙ্গানার পরিবেশমন্ত্রীর বাসভবনে পুলিশি তল্লাশি নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল।
  15. গুজরাতে মুখ্যমন্ত্রী বাদে ইস্তফা বাকি মন্ত্রিসভার। মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনা, খবর প্রশাসন সূত্রে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*