রোজদিন ডেস্ক : বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে ত্রাণ ও উদ্ধার কাজের তদারকি সেরে বৃহস্পতিবার বিকেলে কলকাতা ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তাঁর আগে থেকেই কয়েকটি কালীপুজো উদ্বোধন করার কথা ছিল। সেই সূচি মেনে আজ দুপুর থেকেই তিনি শুরু করে দিচ্ছেন কালীপুজো উদ্বোধন। তালিকায় রয়েছে, গিরিশপার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের পুজো, জানবাজার সম্মিলিত কালীপুজো সমিতি, শেক্সপিয়র সরণির পুজো এবং হরিশ মুখার্জি স্ট্রিটে ভেনাস ক্লাবের পুজো।
এর পাশাপাশি শেক্সপিয়র সরণির পুজোমণ্ডপ থেকে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে প্রবল দুর্যোগে শহরে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মৃত ১২ জনের পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন। পরিবারগুলির হাতে আগেই আর্থিক সাহায্য তুলে দিয়েছেন তিনি। এবার তাঁদের দিচ্ছেন সরকারি চাকরি।

Be the first to comment