চলে গেলেন পরিচালক গৌতমের স্ত্রী নীলাঞ্জনা, শোক মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : তাঁর প্রিয় বৌদি নীলাঞ্জনা ঘোষ চলে গেলেন। বিশিষ্ট চিত্র পরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ সকালে এই খবর পেয়ে মর্মাহত মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে জানান, একটি কঠিন অস্ত্রোপচারের পর আজ সকালে তিনি প্রয়াত হন।
প্র‍য়াত নীলাঞ্জনা ঘোষের সঙ্গে তাঁর ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্কের উল্লেখ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, অনেক সামাজিক কাজের সঙ্গে উনি যুক্ত ছিলেন। সুন্দর কাঁথা শিল্পের কাজ করতেন। গৌতম ঘোষকে সান্ত্বনা জানানোর তাঁর ভাষা নেই জানিয়ে তিনি বলেন, মন শান্ত রেখে তাঁকে কাজ চালিয়ে যেতে অনুরোধ করছেন। বৌদির কথা মনে রেখেই তাঁকে এই কাজ করতে হবে।
অন্য সূত্রে প্রকাশ, ১৯৭৮ সালে নীলাঞ্জনার সঙ্গে বিয়ে হয় গৌতম ঘোষের। তাঁদের এক কন্যা ও এক পুত্র আছেন।
১৯৭৩, সালে প্রথম তথ্য চিত্র বানানোর মধ্য দিয়ে পরিচালনা য় আসেন গৌতম ঘোষ। প্রয়াত নীলাঞ্জনা আক্ষরিক অর্থেই তাঁর সব কাজের সঙ্গী ছিলেন। স্বাভাবিক ভাবেই এত বছরের জীবন সঙ্গীর প্রয়াণে শোকাতুর তিনি। কাজের মধ্যে থেকে তাঁকে জীবনের স্রোতে ফিরতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।
পরিচালকের স্ত্রীর প্রয়াণের খবর পেয়ে তাঁর সুহৃদ বন্ধুরা সমবেদনা জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*