রোজদিন ডেস্ক : দিল্লির বি ডি মার্গের ব্রম্মপুত্র আবাসনে আগুন লাগার ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে। সংসদ ভবন থেকে মাত্র ২০০ মিটার দূরত্বের এই বহুতলে রাজ্যসভার বহু সাংসদ থাকেন। ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বহুতল আবাসন উদবোধন করেছিলেন। আজ ভবনের ওপর তলায় আগুন ছড়িয়ে পড়ায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক দেখা দেয়। দমকলের বহু ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে সমাজমাধ্যমে জানান, ব্যাপক আকারে আগুন লেগেছে। পর্যাপ্ত দমকল ইঞ্জিনের দেখা মেলেনি। এই আবাসনে রাজ্যসভার সাংসদরা থাকেন। দমকলের ইঞ্জিন কম যাওয়ায় তিনি দিল্লির বিজেপি সরকারকে দোষারোপ করেন।

Be the first to comment