রোজদিন ডেস্ক : দার্জিলিং পাহাড়ের লালকুঠির পাশেই বাড়ি কুমার থাপার। অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মীর ছবি আঁকা এক নেশা। এবার লালকুঠিতে জিটিএ প্রধান সহ প্রতিনিধি দের সঙ্গে বৈঠক করে সেই বাড়ি গেছিলেন মুখ্যমন্ত্রী। নিজের সহজাত ছবি আঁকার নেশায় কুমার থাপার বাড়ি তে ও তুলে নিয়েছিলেন রঙ তুলি। আজ সকালে আগুন লেগে সেই বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। কুমার থাপার আঁকা বহু ছবির সঙ্গে পুড়ে গেছে মুখ্যমন্ত্রীর আঁকা ছবিটিও। এই ঘটনায় অত্যন্ত ব্যথিত তাঁর স্ত্রী বীণা থাপা জানান, সকালে তিনি অন্য ঘরে রান্না করছিলেন। আচমকা আগুন লেগেছে টের পেয়ে বাইরে এসে দেখেন সব পুড়ে ছাই। টিন বাঁশের তৈরি বাড়িতে অনেক নথিপত্র, তাঁর স্বামীর আঁকা ছবির সঙ্গে পুড়ে গেছে মুখ্যমন্ত্রীর সযত্নে আঁকা ছবিটিও। যা এক অমুল্য সম্পদ।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। জিটিএ-র পক্ষে তাঁদের সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
কিন্তু মুখ্যমন্ত্রীর নিজের হাতে আঁকা অমুল্য ছবিটির জন্য ব্যথিত থাপা দম্পতি।
ছবি : প্রতীকী

Be the first to comment