রোজদিন ডেস্ক : পাকিস্তানকে হুশিয়ারি দিয়ে ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রর আজ উদবোধন হোল। আত্মনির্ভর ভারতের এটি নিজস্ব প্রয়াস। আজ উত্তর প্রদেশের লখনউ-এ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্পুর্ন দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র উদবোধন করেন। প্রথম দফায় এই অস্ত্র সেনাবাহিনীকে তুলে দেওয়া হয়।
উদবোধনী অনুষ্ঠানে পাকিস্তানকে হুশিয়ারি দিয়ে রাজনাথ সিং বলেন, অপারেশন সিঁদুর প্রমাণ করেছে, জয় দেশের অভ্যাসে পরিণত হয়েছে। পাকিস্তানের প্রতিটি ইঞ্চি এখন ব্রহ্মসের নাগালে বলে তিনি মন্তব্য করেন।
অপারেশন সিঁদুর ছিল ঝলক মাত্র, আরও শক্তিশালি ক্ষেপণাস্ত্র তৈরি করে ভারত কি করতে পারে তা বলার অপেক্ষা রাখে না।
উদবোধনী অনুষ্ঠানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ-সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত আজ ও পাকিস্তানের সেনা প্রধান মুনির ভারতকে কড়া বার্তা দিয়েছেন।

Be the first to comment