রোজদিন ডেস্ক : ফ্রান্সের ভুবন বিখ্যাত লুভর মিউজিয়ামে এক লহমায় উধাও হয়ে গেল সম্রাট নেপোলিয়ন ও তাঁর পরিবারের বহুমূল্য অলংকার। শুধু আর্থিক মূল্য না, এর ঐতিহাসিক মূল্যও অপরিসীম।
আজ সকালে এই দুঃসাহসিক চুরি হয়। ফ্রান্সের সাংস্কৃতিক মন্ত্রী রাচিদা দাতি প্রথম এই খবর জন সমক্ষে আনেন।
জানা যায়, আজ সকালে ভিড়ে ঠাসা লুভর মিউজিয়াম থেকে এই চুরির খবর ছড়িয়ে পড়লে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পুলিশ তড়িঘড়ি সাধারণ পর্যটক দের বার করে দেয়।
লুভর মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়ে দেন, আজ বিশেষ কারণে সাধারণ দর্শক দের জন্য মিউজিয়াম বন্ধ রাখা হয়েছে। যাঁরা টিকিট কেটেছেন, তাঁদের টাকা ফেরত দেওয়া হবে।
সকালে মাত্র সাত মিনিটের মধ্যে মিউজিয়ামের অ্যাপোলো গ্যালারিতে এই দুঃসাহসিক চুরি হয়। ৩/৪ জন এর সঙ্গে যুক্ত বলে পুলিশের অনুমান।
রীতিমত ছক কষে দুষ্কৃতিরা এই কাজ করেছে। তাদের খোঁজে পুলিশ, প্রশাসন জোর চেষ্টা করছে বলে প্রকাশ।

Be the first to comment