পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. আজ কালীপুজো। বাংলার শহর থেকে গ্রাম মেতেছে শক্তির আরাধনায়। উৎসব মুখর রাজ্য ভাসছে আলোর বন্যায়।
  2. প্রতি বছরের মতোই এইদিনটা বাড়ির কালীপুজোয় ব্যস্ত থাকেন  মুখ্যমন্ত্রী। এবারও নিজের হাতেই করছেন ভোগ রান্না থেকে পুজোর আয়োজন, সবটাই।
  3. সোমবার সকাল থেকেই ভিড় উপচে পড়ল বারাসতে। কালীপুজো মণ্ডপ ও প্রতিমা দর্শনে ভক্তদের দীর্ঘলাইন। নির্বিঘ্নে কালীপুজো কাটাতে সতর্ক প্রশাসন।
  4. আজ ২০ অক্টোবর বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশংকর রায়ের ১০৫তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বিধানসভায় তাঁর ছবিতে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের পরিষদীয় বিষয়ক ও কৃষি দফতরের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পরে তিনি প্রয়াত নেতার বেলতলার বাসভবনে গিয়েও শ্রদ্ধা জানিয়ে আসেন।
  5. প্রধানমন্ত্রী মোদি তাঁকে কথা দিয়েছেন, ভারত রাশিয়া থেকে আর তেল কিনবে না। কিনলে আরও শুল্ক চাপানো হবে। নয়াদিল্লিকে ফের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের।
  6. কালীপুজো ও দীপাবলির উৎসবের দিনগুলিতে শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং বাজি সংক্রান্ত বিধিনিষেধ কার্যকর করতে সোম ও মঙ্গলবার মিলিয়ে প্রায় ৫ হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবে শহর জুড়ে।
  7. দেশের বিখ্যাত যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত-এ নৌবাহিনীর কর্মী, অফিসারদের সঙ্গে দিওয়ালি সেলিব্রেশন প্রধানমন্ত্রীর। গতকাল রাত থেকে সোমবার ভোর পর্যন্ত কাটালেন জাহাজেই। মুগ্ধ হলেন ভোরের সমুদ্র দেখে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবি।
  8. কলকাতা শহরের বায়ু দূষণের মান খুব খারাপ জায়গায়। এই পরিস্থিতি মনে করিয়ে দিয়ে শহর তথা রাজ্যবাসীকে বাজি পোড়ানো নিয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।
  9. দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের কোদালিয়ায় পাঁচ বছরের এক শিশুর রহস্যমৃত্যু। কাল সন্ধ্যায় শিশুটিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। পুলিশ তার দাদু, দিদা ও পরিচারিকাকে আটক করে জিজ্ঞসাবাদ করছে।
  10. হংকংয়ের বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গেল দুবাই থেকে আসা একটি কার্গো বিমান। দূর্ঘটনায় বিমানবন্দরের দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। তবে বিমানে থাকা ক্রুরা আগে বেরিয়ে আসায় তাঁরা নিরাপদে আছেন। বিমানটি দু’টুকরো হয়ে একটি অংশ সমুদ্রে চলে যায়। কীভাবে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
  11. আজ কালীপূজা। তাই সকাল থেকেই ভক্তদের ভিড়  আসানসোলের ঐতিহ্যবাহী কল্যানেশ্বরী মন্দিরে। ভক্তদের ঢল। চলছে লাইন করে পুজো দেওয়া। আগত  ভক্তরা পুজো দেওয়ার পরে পাশের মাইথন জলাধার দেখতেও ভিড় জমিয়েছেন।
  12. সাতসকালে সল্টলেকে শুটআউট। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে গুলি করে খুনের চেষ্টা। যদিও অল্পের জন্য রক্ষা পান তিনি। দুষ্কৃতীদের নির্মল ধরে ফেললে বন্দুকের বাট দিয়ে তাঁর মাথায় আঘাত করে।পালায় তাঁরা। রক্তাক্ত অবস্থায় তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর দক্ষিণ থানা।
  13. দিওয়ালিতে বাজার খুলতেই খুশির হাওয়া শেয়ার বাজারে। দিনের শুরুতেই ৭০০ পয়েন্ট উঠল সেনসেক্স। দু’শো পয়েন্টের বেশি উঠল নিফটিও।
  14. আজ কালীপুজোয় মেট্রো পরিষেবা চালু থাকবে রাত ১১টা পর্যন্ত। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫১ মিনিটে। হাওড়া ময়দান এবং সল্টলেক সেক্টর ফাইভ রুটে এদিন  রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত মিলবে ট্রেন।
  15. মেয়েকে যৌন হেনস্তার বদলা নিল বাবা। অভিযুক্ত যুবককে ধারাল অস্ত্রের কোপ। ঘটনাস্থলেই মৃত্যু যুবকের। থানায় গিয়ে আত্মসমর্পণ বাবার। অভিযোগ, মেয়েকে যৌন হেনস্থা করছিল ওই যুবক আর সেটা চোখে পড়ে যেতেই চড়াও হন যুবতীর বাবা। শনিবার রাতে ওড়িশার ঢেঙ্কানল জেলার ঘটনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*